
মোঃ রাসেল ব্যুরো প্রধান নাটোর : নাটোরের নলডাঙ্গা উপজেলায় ২০২৫-২৬ অর্থ বছরের বোরো ধান কর্তনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলার হালতি বিল এলাকায় এ উদ্বোধনী কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ হাবিবুল ইসলাম খান। সভাপতিত্ব করেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আল এমরান খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সবুজ আলী। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের কৃষি কর্মকর্তাসহ স্থানীয় কৃষকেরা অংশগ্রহণ করেন। এসময় প্রধান অতিথি, সভাপতি ও বিশেষ অতিথিরা প্রতীকীভাবে বোরো ধান নমুনা কর্তনের মাধ্যমে কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, বোরো ধান দেশের খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আধুনিক কৃষি প্রযুক্তি ও কৃষকদের আন্তরিক প্রচেষ্টায় এ বছরও ভালো ফলনের আশা করা হচ্ছে। এই আয়োজনের মাধ্যমে কৃষকদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
Reporter Name 

















