ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নিখোঁজ হওয়ার তিন দিন পর শুভ সন্ধ্যা সৈকতে আসাদুলের মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ১১:৪৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • ৯৩ Time View
Print

তালতলী প্রতিনিধি: এইচ এম রবিউল

বরগুনার তালতলী উপজেলার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া কিশোর মো. আসাদুল (১৬)-এর মরদেহ তিন দিন পর উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) সকাল আনুমানিক ৮টার দিকে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতের দক্ষিণ পাশে প্লাস্টিক কুড়াতে যাওয়া এক জেলে একটি মরদেহ দেখতে পান। পরে তিনি বিষয়টি সংশ্লিষ্ট বিট কর্মকর্তাকে অবহিত করেন। খবরটি দ্রুত স্থানীয় সাংবাদিকদের কাছেও পৌঁছে যায়।
সংবাদ পেয়ে নৌ পুলিশ, তালতলী থানা পুলিশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে যান। এ সময় ৬ নম্বর নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান বাচ্চুও উপস্থিত ছিলেন।
পরে তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর নেতৃত্বে পুলিশ মরদেহটি উদ্ধার করে। বর্তমানে মরদেহের সুরতহালসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মরদেহটি তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, গত ৭ জুলাই শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হয় আসাদুল। এরপর থেকে নৌ পুলিশ, স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীর সমন্বয়ে টানা অনুসন্ধান চালানো হয়। অবশেষে নিখোঁজ হওয়ার তিন দিন পর তার মরদেহ উদ্ধার হওয়ায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

আখাউড়ায় ৬ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারী গ্রেফতার

নিখোঁজ হওয়ার তিন দিন পর শুভ সন্ধ্যা সৈকতে আসাদুলের মরদেহ উদ্ধার

Update Time : ১১:৪৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬