ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনা সদর উপজেলায় বজ্রপাতে ২ জনের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ১২:৪৩:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • ১০০ Time View
Print

মোঃ হাবিবুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার, নেত্রকোনা:

নেত্রকোনা সদর উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন কৃষক এবং অপরজন সিএনজি চালক।

রোববার (১৪ জুন) সকালে উপজেলার আমতলা ইউনিয়নের সাপমারা গ্রাম ও কাইলাটী ইউনিয়নের পচিকা কুতুবপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সাপমারা গ্রামের মো. জামাল মুন্সি (৫৫), পিতা মৃত নান্টু মিয়া এবং পচিকা কুতুবপুর গ্রামের মো. সবুজ মিয়া (৬০), পিতা মৃত জয়নাল আবেদীন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে ফজরের নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে বজ্রপাতের শিকার হন জামাল মুন্সি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অন্যদিকে, সকাল প্রায় ৬টা ১৫ মিনিটের দিকে বাড়ির সামনের হাওরে মাছ ধরতে যান সবুজ মিয়া। এ সময় আকস্মিক বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে প্রায় দেড় ঘণ্টা ধরে তাকে হাওরের মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখে স্থানীয় লোকজন ডাকাডাকি করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর কাছে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান স্বজন ও এলাকাবাসী।

নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল মামুন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে দুইজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

চরফ্যাশনে এসএসসি পরীক্ষা শেষে কেন্দ্রে উত্তেজনা, হামলা-ভাঙচুর; পুলিশের টিয়ারশেল, আহত অন্তত ১২-১৩ জন

নেত্রকোনা সদর উপজেলায় বজ্রপাতে ২ জনের মৃত্যু

Update Time : ১২:৪৩:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬