ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পাংশায় কৃষকের পাট ভেঙ্গ সর্বনাশ করলো দুর্বৃত্তরা 

  • Reporter Name
  • Update Time : ১০:৫৮:০৬ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • ৬২ Time View
Print

অতুল সরকারঃ রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর পাংশায় গত মৌসুমে পেঁয়াজ ক্ষেত কেটে নষ্ট করার পর এবার একই কৃষকের ২০ শতাংশ জমির পরিপক্ব পাট ভেঙ্গে নষ্ট করেছে দুর্বৃত্তরা। প্রতিটি পাটের মাথা ও মাঝ খান থেকে ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (৩ জুলাই) রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা এ জঘন্যতম ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছে ক্ষতিগ্রস্থ কৃষক বাবুল মোল্লা।
বাবুল মোল্লা রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মেঘনা গ্রামের বাসিন্দা।
জানা গেছ, মেঘনা খামারপাড়া মাঠে ২০ শতাংশ জমিতে পাটের আবাদ করেছিলেন কৃষক বাবুল মোল্লা। দীর্ঘদিনের পরিশ্রম আর পরিচর্যায় বড় করে তোলা পাটগাছগুলো কাটার অপেক্ষায় ছিলেন।

ভুক্তভোগী কৃষক বাবুল মোল্লা জানান, শুক্রবার বিকেলে পাটক্ষেত দেখে বাড়ি যান। শনিবার সকালে পাট কাটতে গিয়ে দেখেন, তার জমির অধিকাংশ পাটগাছ ভেঙ্গে ফেলা হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এলাকার কিছু লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করে তিনি।

সুষ্ঠু তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

এঘটনার তীব্র নিন্দা জানিয়ে দুর্বৃত্তদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়ারা।

ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম৷ তিনি বলেন ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

চরফ্যাশনে এসএসসি পরীক্ষা শেষে কেন্দ্রে উত্তেজনা, হামলা-ভাঙচুর; পুলিশের টিয়ারশেল, আহত অন্তত ১২-১৩ জন

পাংশায় কৃষকের পাট ভেঙ্গ সর্বনাশ করলো দুর্বৃত্তরা 

Update Time : ১০:৫৮:০৬ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬