ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফটিকছড়ি উত্তর প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে ইউএনও’র মতবিনিময়

  • Reporter Name
  • Update Time : ১১:২৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • ২৭ Time View
Print

মোঃ রুবেল সিনিয়র রিপোর্টার,ফটিকছড়ি।

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মুহাম্মদ ইব্রাহিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন নবগঠিত ফটিকছড়ি উত্তর প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

শনিবার (৪ জুলাই) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকতা, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের কাছে সঠিকভাবে তুলে ধরার বিষয়ে আলোচনা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মুহাম্মদ ইব্রাহিম বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অসঙ্গতি, অনিয়ম ও সম্ভাবনার চিত্র তুলে ধরতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা থাকলে জনসেবার মান আরও বৃদ্ধি পাবে।”

ফটিকছড়ি উত্তর প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, “সাংবাদিকরা সবসময় জনস্বার্থে কাজ করে থাকেন। উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে প্রশাসনের সহযোগিতা ও তথ্যপ্রাপ্তির সুযোগ নিশ্চিত হলে জনগণ আরও উপকৃত হবে। ভবিষ্যতেও প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্বশীল সাংবাদিকতা অব্যাহত থাকবে।”

এ সময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি উত্তর প্রেসক্লাবের উপদেষ্টা আবু মুসা জীবন, সভাপতি মো. কামাল উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি হাসান মেহেদী, সাধারণ সম্পাদক কামরুল হাসান, যুগ্ম সম্পাদক মো. আখতারুজ্জামান রুবেল, সাংগঠনিক সম্পাদক এইচ. এম. সাইফুদ্দিন, অর্থ সম্পাদক সাজ্জাদুল হাসান, দপ্তর সম্পাদক রাহাতুল আরেফিন, প্রচার সম্পাদক মো. মুন্না এবং সমাজ সেবা সম্পাদক মো. রুবেল।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

জলঢাকায় তথ্য সংগ্রহ করতে গিয়ে সংবাদকর্মীর ওপর মব সৃষ্টি করে অতর্কিত হামলা 

ফটিকছড়ি উত্তর প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে ইউএনও’র মতবিনিময়

Update Time : ১১:২৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬