ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় বিয়ের অনুষ্ঠানে গেটের বকশিশকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩; পাল্টাপাল্টি অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ১২:৫০:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • ১১ Time View
Print

এম.এ আরিফ চৌধুরী, স্টাফ রিপোর্টার:

বগুড়ার সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের তিলেকপাড়া গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে গেটের বকশিশের টাকা নিয়ে বর ও কনে পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। ঘটনার পর উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলা, মারধর ও বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলেছে।

শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা যায়, গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ফেলুরপাড়া এলাকার সাগর মিয়ার সঙ্গে তিলেকপাড়া গ্রামের সাথী আক্তারের বিয়ের আয়োজন ছিল। বরযাত্রীরা কনের বাড়িতে পৌঁছানোর পর গেটের বকশিশের টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ শুরু হয়। প্রথমে কথাকাটাকাটি হলেও পরে তা সংঘর্ষে রূপ নেয়।

বর পক্ষের দাবি, কনে পক্ষের কয়েকজন সদস্য অতর্কিত হামলা চালিয়ে নারী-পুরুষ নির্বিশেষে কয়েকজনকে মারধর করেন। এ সময় প্রায় ১৫টি মোবাইল ফোন, একটি স্বর্ণের চেইনসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়। আহতদের মধ্যে শাহ আলম ও সাগরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া তাদের এক স্বজনকে কিছু সময়ের জন্য খুঁজে পাওয়া যায়নি বলেও দাবি করেন পরিবারের সদস্যরা।

বরের চাচাতো বোন জাকিয়া আক্তার অভিযোগ করেন, প্রতিপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে ভয়ভীতি সৃষ্টি করে এবং কয়েকজন নারীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার পাশাপাশি মোবাইল ফোন ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়। তার ভাষ্য অনুযায়ী, কয়েকজনকে পাশের একটি পাটক্ষেতের দিকে নিয়ে যাওয়ারও চেষ্টা করা হয়েছিল।

বরের মামি মাহমুদা বেগমের দাবি, গেটের বকশিশ হিসেবে ১ হাজার ৫০০ টাকা দাবি করা হলেও তারা ৫০০ টাকা দিতে সম্মত ছিলেন। এ নিয়ে বিরোধ সৃষ্টি হলে তারা বিয়ে সম্পন্ন না করেই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। পরে তাদের পথরোধ করে মারধর করা হয় এবং মোটা অঙ্কের অর্থ দাবি করে হুমকি দেওয়া হয় বলেও তিনি অভিযোগ করেন।

অন্যদিকে কনে পক্ষ বর পক্ষের সব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, বর পক্ষের লোকজনই প্রথমে উত্তেজনা সৃষ্টি করে বাড়ির বিভিন্ন আসবাবপত্র ও মালামাল ভাঙচুর করেন। হামলা, ছিনতাই বা মূল্যবান সামগ্রী নেওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে তারা দাবি করেছেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ঘটনাটিকে কেন্দ্র করে উভয় পক্ষই পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছে। অভিযোগগুলোর সত্যতা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

অজ্ঞাত নারীর মরদেহের পরিচয় শনাক্তে জরুরি মানবিক আহ্বান

বগুড়ায় বিয়ের অনুষ্ঠানে গেটের বকশিশকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩; পাল্টাপাল্টি অভিযোগ

Update Time : ১২:৫০:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬