ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সন্ধ্যা মাসী ও সোমা দিদির পাশে দাঁড়ালেন চেম্বার পরিচালক কাজল মাজমাদার

  • Reporter Name
  • Update Time : ১২:৪৬:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • ৭ Time View
Print

মোঃ জহুরুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ

কুষ্টিয়া শহরের তুলাপট্টি এলাকার বাসিন্দা অসুস্থ সন্ধ্যা দে দীর্ঘদিন ধরে ভাড়া বাসায় বসবাস করছেন। স্বামী ও পরিবারের অন্য সদস্যদের হারিয়ে একমাত্র মেয়ে সোমা দেকে নিয়েই তার জীবন সংগ্রাম। মায়ের সেবাযত্ন করতে গিয়ে সোমা দে নিজে বিয়ে পর্যন্ত করেননি। দীর্ঘদিন চাকরি করলেও বর্তমানে চাকরি হারিয়ে তিনি বেকার হয়ে পড়েছেন। ফলে পরিবারটির কোনো নিয়মিত আয়ের উৎস নেই।

এরই মধ্যে দুর্ঘটনায় সন্ধ্যা দের হাত ভেঙে যায়। একটি অস্ত্রোপচার সম্পন্ন হলেও চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আরও একটি বড় অস্ত্রোপচার প্রয়োজন। পাশাপাশি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ায় প্রতি মাসে ব্যয়বহুল ওষুধ সেবন করতে হচ্ছে। আর্থিক সংকটের কারণে চিকিৎসা ও সংসার চালানো এখন তাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

এমন মানবিক পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়িয়েছেন কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক কাজল মাজমাদার।

শনিবার সকালে তিনি তাদের বাসায় গিয়ে খাদ্যসামগ্রী ও চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেন। পাশাপাশি সোমা দের জন্য একটি চাকরির ব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

কাজল মাজমাদার বলেন, আমি সবসময়ই অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। ফেসবুকে অসহায়ত্বের কথা শুনে আমি নিজে ছুটে এসেছি এখানে, তাদের পাশে দাঁড়িয়েছি। আপাতত এক মাসের খাদ্য সামগ্রী সহ চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেছি। অসুস্থ এ বৃদ্ধার মেয়ের একটা চাকরির ব্যবস্থা নিশ্চিত করবো।
তিনি আরও বলেন, “সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষ যদি নিজেদের অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ান, তাহলে অনেক পরিবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারবে। মানবতা ও সামাজিক দায়বদ্ধতা থেকেই আমি সন্ধ্যা দে ও সোমা দের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমি শুধু নয়, সমাজের সবাইকে এ ধরনের অসহায় মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানাই।

এ সময় সন্ধ্যা দে ও সোমা দে তাদের দুঃসময়ে পাশে দাঁড়ানোর জন্য কাজল মাজমাদারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

অজ্ঞাত নারীর মরদেহের পরিচয় শনাক্তে জরুরি মানবিক আহ্বান

সন্ধ্যা মাসী ও সোমা দিদির পাশে দাঁড়ালেন চেম্বার পরিচালক কাজল মাজমাদার

Update Time : ১২:৪৬:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬