ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষমেলা উদ্বোধনে আইনমন্ত্রী,

  • Reporter Name
  • Update Time : ১২:১৪:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • ১০ Time View
Print

শারমিন আরা,ঝিনাইদহ জেলা প্রতিনিধি:

ঝিনাইদহে অত্যন্ত আনন্দঘন ও বর্ণাঢ্য পরিবেশের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ ৩১ জুলাই (শুক্রবার)২০২৬,

সকালে শহরের পুরাতন জেলা প্রশাসক (ডিসি) কার্যালয় প্রাঙ্গণে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট মো: আসাদুজ্জামান।

বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশ সুরক্ষা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি করে গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন অতিথিরা। তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে দেশকে রক্ষা করতে হলে বৃক্ষরোপণ অভিযানের বিকল্প নেই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং প্রধানমন্ত্রীর সহকারী রাশেদ খাঁন।

ঝিনাইদহ জেলা প্রশাসক মো: নোমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন, ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন সহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পদস্থ কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিবর্গ।

উদ্বোধন শেষে আইনমন্ত্রী সহ আমন্ত্রিত অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এই বৃক্ষমেলায় দেশি-বিদেশি,
ফলদ, বনজ ও ঔষধি গাছের বিপুল সমারোহ ঘটেছে।

মেলা উপলক্ষে পুরাতন ডিসি অফিস প্রাঙ্গণে বৃক্ষপ্রেমীদের উৎসাহী উপস্থিতি লক্ষ্য করা গেছে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

শিশুর কোলে শিশু: আমরা কি শুধু অবাক হব, নাকি রাষ্ট্রও জবাব দেবে?

ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষমেলা উদ্বোধনে আইনমন্ত্রী,

Update Time : ১২:১৪:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬