ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কালিগঞ্জে নিখোঁজ জেলের মরদেহ মিলল ইছামতী নদীতে

  • Reporter Name
  • Update Time : ১২:৪৮:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • ৪ Time View
Print

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টার

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া জেলে পিয়ার আলী গাজীর মরদেহ অবশেষে উদ্ধার হয়েছে।

নিহত পিয়ার আলী গাজী উপজেলার বসন্তপুর গ্রামের বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর আনুমানিক ২টার দিকে তিনি মাছ ধরার উদ্দেশ্যে কালিন্দী নদীতে যান। নির্ধারিত সময় পার হলেও বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে নদীর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয় বাসিন্দারাও অনুসন্ধানে যোগ দেন। বিকেল থেকে গভীর রাত পর্যন্ত নদীর সম্ভাব্য বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়েও তার কোনো সন্ধান মেলেনি।
শুক্রবার (৩১ জুলাই) সকাল থেকে ফায়ার সার্ভিস, পুলিশ, বিজিবি, ডুবুরি দল এবং স্থানীয় শতাধিক মানুষ নদী ও আশপাশের এলাকায় দিনব্যাপী উদ্ধার অভিযান পরিচালনা করেন। কিন্তু সারাদিনের চেষ্টার পরও তার খোঁজ মেলেনি।
অবশেষে শুক্রবার রাত প্রায় ১১টার দিকে ইছামতী নদীর খারহাট এলাকায় মাছ ধরার সময় এক জেলের নজরে পড়ে নদীতে ভাসতে থাকা মরদেহটি। বিষয়টি তিনি পিয়ার আলী গাজীর ছেলে আব্দুস সবুরকে জানালে তিনি সহযোগীদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন। পরে স্বজনরা মরদেহটি পিয়ার আলী গাজীর বলে শনাক্ত করেন।
এ ঘটনায় বসন্তপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। দুই দিনের প্রতীক্ষার পর প্রিয় মানুষটিকে ফিরে পেলেও তা ছিল নিথর দেহে। স্বজনদের আহাজারিতে এলাকায় হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

অজ্ঞাত নারীর মরদেহের পরিচয় শনাক্তে জরুরি মানবিক আহ্বান

কালিগঞ্জে নিখোঁজ জেলের মরদেহ মিলল ইছামতী নদীতে

Update Time : ১২:৪৮:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬