ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বদলগাছীতে গাঁজা ও ট্যাবলেটসহ যুবক গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ১২:৫৫:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • ৬৮ Time View
Print

​এম এ মজিদ নওগাঁঃ

নওগাঁর বদলগাছী উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও নগদ টাকাসহ মোঃ খাইরুল ইসলাম (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার চকমথুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

​বদলগাছী থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মথুরাপুর ইউনিয়নের চকমথুর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই গ্রামের মোঃ কাইয়ুম উদ্দিনের ছেলে খাইরুল ইসলামকে আটক করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে উদ্ধার করা হয় ​গাঁজা: ৪০০ গ্রাম
​ট্যাপেন্টাডল ট্যাবলেট: ৫২ পিস ​নগদ টাকা ৬ হাজার ১৮০ টাকা।

​এ ঘটনায় আটককৃত যুবকের বিরুদ্ধে বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
​বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রুহুল আমিন জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশের এই কঠোর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় শিক্ষক রুবেল মাহমুদের মৃত্যু

বদলগাছীতে গাঁজা ও ট্যাবলেটসহ যুবক গ্রেফতার

Update Time : ১২:৫৫:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬