ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলা তজুমদ্দিনে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ

  • Reporter Name
  • Update Time : ০২:৪২:৫২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • ১৮৪ Time View
Print

মোঃ জিয়াউদ্দিন

ভোলার তজুমদ্দিন উপজেলায় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে অসহায়, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল বলেন, জনগণের কল্যাণে কাজ করাই বিএনপির মূল লক্ষ্য। তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি আরও বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে বিএনপি ভবিষ্যতেও বিভিন্ন মানবিক উদ্যোগ অব্যাহত রাখবে। বক্তব্যের এক পর্যায়ে তিনি ভোলার গর্ব, ভোলার সন্তান এবং জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে একজন সৎ, নীতিবান ও জনবান্ধব রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করে তাঁর প্রতি শ্রদ্ধা জানান। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

টেকনাফের হোয়াইক্যং লম্বাবিলে পায়রা সার্ভিস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

ভোলা তজুমদ্দিনে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ

Update Time : ০২:৪২:৫২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬