ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলা লালমোহন থানার মঙ্গল শিকদার হাই স্কুল মাঠে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০২:১১:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • ১২০ Time View
Print

মোঃ জিয়াউদ্দিন, জেলা বিশেষ প্রতিনিধি ভোলা:

ভোলার লালমোহন থানার মঙ্গল শিকদার হাই স্কুল মাঠে সুশীলন মানবাধিকার সংগঠনের আয়োজনে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) অনুষ্ঠিত হয়েছে। উপকূলীয় এলাকার মানুষকে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সচেতন করতে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ৯নং ইউনিটের টিম লিডার মোঃ মাহাতাব উদ্দিন মিরাজ সানের নেতৃত্বে ঘূর্ণিঝড় ও দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় ঘূর্ণিঝড়ের আগাম প্রস্তুতি, নিরাপদ আশ্রয়কেন্দ্রে দ্রুত সরে যাওয়া, জরুরি নম্বর সংরক্ষণ, শুকনো খাবার ও প্রয়োজনীয় ওষুধ প্রস্তুত রাখা এবং সরকারি নির্দেশনা মেনে চলার বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির নেতা শফিউল্লাহ হাওলাদার। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “ভোলা একটি উপকূলীয় জেলা হওয়ায় এখানে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ঝুঁকি বেশি। তাই আমাদের সবাইকে আগে থেকেই প্রস্তুত থাকতে হবে। সচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমেই প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমানো সম্ভব।” বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় নেতৃবৃন্দ বলেন, “দুর্যোগের সময় আতঙ্কিত না হয়ে সঠিক তথ্য অনুসরণ এবং দ্রুত আশ্রয়কেন্দ্রে সরে যাওয়া অত্যন্ত জরুরি। সবাই মিলে কাজ করলে প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি অনেকটাই কমিয়ে আনা সম্ভব।” এ সময় উপজেলা বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায় এবং ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

তারাগঞ্জে গাঁজা সেবন ও ব্যবসার অপরাধে ১ বছরের কারাদণ্ড

ভোলা লালমোহন থানার মঙ্গল শিকদার হাই স্কুল মাঠে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি অনুষ্ঠিত

Update Time : ০২:১১:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬