ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মনপুরায় বিদ্যুৎ সংকটে ক্ষুব্ধ জনতা, বিদ্যুৎ অফিসে তালা

  • Reporter Name
  • Update Time : ০৭:৪০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ৭৩ Time View
Print

মোঃ শাকিল খান রাজু সিনিয়র স্টাফ রিপোর্টার

ভোলার মনপুরা উপজেলায় দীর্ঘদিন ধরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না পাওয়ার অভিযোগে বিক্ষুব্ধ জনতা বিদ্যুৎ অফিসে তালা ঝুলিয়ে দিয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার ৪ নম্বর দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর এলাকায় ওয়েস্টার্ন রিনিউএবল এনার্জি (ডব্লিউআরইএল-০১) এর ২৭৯.৫ কিলোওয়াট পিক সোলার মিনি গ্রিড বিদ্যুৎ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না থাকায় জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে চলমান এসএসসি পরীক্ষার সময়ে শিক্ষার্থীরা পড়াশোনায় বড় ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে।

স্থানীয় বাসিন্দা রাকিব বলেন,
দেশে এখন এসএসসি পরীক্ষা চলছে। যেখানে ২৪ ঘণ্টা বিদ্যুৎ পাওয়ার কথা, সেখানে আমরা ১ থেকে ২ ঘণ্টাও বিদ্যুৎ পাচ্ছি না। এতে শিক্ষার্থীদের পড়ালেখায় ব্যাপক ক্ষতি হচ্ছে।

আরেক বাসিন্দা জাকির হোসেন জানান,
গতকাল রাতে মাত্র এক ঘণ্টা বিদ্যুৎ দেওয়া হয়েছে। বিদ্যুতের এই সমস্যার কারণে আমরা ঠিকমতো ব্যবসা-বাণিজ্য করতে পারছি না।

এ বিষয়ে প্রকল্প পরিচালক এস. এন. কাইয়ুম বাপ্পি বলেন,
আমাদের প্রতিদিন রেজিস্টারে বিদ্যুৎ সরবরাহের হিসাব রাখা হয়। আমাদের বিদ্যুৎ কেন্দ্র সূর্যের আলোতে চার্জের মাধ্যমে চলে। ফলে রোদ না থাকলে সরবরাহে কিছুটা সমস্যা হয়।

তিনি আরও জানান,
ব্যাকআপ হিসেবে আমাদের ২৫০ কিলোওয়াটের একটি জেনারেটর রয়েছে। তবে বর্তমানে দেশে ডিজেলের সংকট থাকায় জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে বড় ধরনের বাধা তৈরি হয়েছে। আমরা সরকারি বিভিন্ন দপ্তরে ডিজেলের জন্য আবেদন করেও পাইনি। বিষয়টি আগে মৌখিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি, এখন লিখিতভাবে জানানো হবে।

এ বিষয়ে মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু মুছা বলেন,
বিদ্যুৎ অফিসে তালা দেওয়ার বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার

মনপুরায় বিদ্যুৎ সংকটে ক্ষুব্ধ জনতা, বিদ্যুৎ অফিসে তালা

Update Time : ০৭:৪০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬