ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মনপুরায় লোকালয় থেকে মায়াবি হরিণ উদ্ধার, সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত।

  • Reporter Name
  • Update Time : ১২:৪৩:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • ৩৮ Time View
Print

সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু

ভোলার মনপুরা উপজেলায় লোকালয়ে চলে আসা একটি মায়াবি হরিণ উদ্ধার করে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করেছে বন বিভাগ।

শুক্রবার (২৪ জুলাই) দুপুর ৩টার দিকে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাতানখালি মাদ্রাসার সামনে স্থানীয়দের সহযোগিতায় হরিণটি উদ্ধার করা হয়। পরে বিকেল ৪টার দিকে স্বাস্থ্য পরীক্ষা শেষে পচাকোড়ালিয়া সংলগ্ন সংরক্ষিত চরপাতালিয়া বনাঞ্চলে অবমুক্ত করা হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, স্থানীয়রা বাতানখালি মাদ্রাসার সামনে একটি মায়াবি হরিণ দেখতে পেয়ে সেটিকে নিরাপদে আটকে রাখেন। পরে তারা বন বিভাগে খবর দিলে মনপুরা রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে হরিণটি উদ্ধার করেন।

উদ্ধারের পর হরিণটির শারীরিক অবস্থা পরীক্ষা করা হয়। সুস্থ পাওয়া গেলে তাকে তার প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষিত চরপাতালিয়া বনাঞ্চলে অবমুক্ত করা হয়।

পচাকোড়ালিয়া বিটের বিট কর্মকর্তা সজীব সরকার বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে হরিণটি উদ্ধার করা হয়। প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে নিরাপদ পরিবেশ নিশ্চিত করে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

সরাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য গণমিছিল ও সমাবেশ।

মনপুরায় লোকালয় থেকে মায়াবি হরিণ উদ্ধার, সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত।

Update Time : ১২:৪৩:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬