ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়েছে মাতৃজগত পত্রিকা ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব

  • Reporter Name
  • Update Time : ০৩:০৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • ২২৭ Time View
Print

রিনা আক্তার আখি

স্টাফ রিপোর্টার

মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বিশ্বের সকল শ্রমজীবী মানুষের প্রতি গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসা জানিয়েছে জাতীয় দৈনিক মাতৃজগত পরিবার এবং বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব পরিবার।
এক শুভেচ্ছা বার্তায় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান বলেন, মহান মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার এক ঐতিহাসিক দিন। শ্রমিকদের ঘাম, ত্যাগ ও পরিশ্রমের ওপর দাঁড়িয়ে আছে সভ্যতা, শিল্প ও অর্থনীতি। তাই তাদের ন্যায্য অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা শুধু দায়িত্ব নয়, এটি মানবিক ও নৈতিক কর্তব্য। তিনি শ্রমিকদের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সংগঠনের সাধারণ সম্পাদক ও মাতৃজগত পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক মাহিদুল হাসান সরকার বলেন, মে দিবস আমাদের শ্রমের মর্যাদা রক্ষার শিক্ষা দেয়। ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে রাষ্ট্র, সমাজ ও সব প্রতিষ্ঠানের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
নেতৃদ্বয় আশা প্রকাশ করেন—মেহনতী মানুষের সম্মান, অধিকার ও কল্যাণ নিশ্চিত হবে এবং তাদের জীবনমান উন্নয়নে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে। মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষের সংগ্রাম ও আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন তারা।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

খাবার চাই না, শুধু নিরাপদে থাকার মতো একটি ঘর চাই

মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়েছে মাতৃজগত পত্রিকা ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব

Update Time : ০৩:০৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬