ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে তরঙ্গ ফাউন্ডেশনের দুই দিনব্যাপী পরিবেশ সচেতনতামূলক কর্মসূচি ‘Make the Future Green’ অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ১১:১৯:০২ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • ৬২ Time View
Print

জিল্লুর রহমান, শরীয়তপুর জেলা বিশেষ প্রতিনিধি।

গত ১-২ জুলাই ২০২৬ ধানুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদর, শরীয়তপুরে দুই দিনব্যাপী তরঙ্গ ফাউন্ডেশনের ‘Green Legacy’ প্রকল্পের আওতায় পরিবেশ সচেতনতামূলক কর্মসূচি ‘Make the Future Green’ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত কর্মসূচিতে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে তরঙ্গ ফাউন্ডেশনের ব্যতিক্রমী উদ্যোগ। বিদ্যালয়ের ২৫০ এর অধিক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং তরঙ্গ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে তরঙ্গ ফাউন্ডেশনের উপদেষ্টা মাশিউর রহমান উপস্থিত থেকে কর্মসূচির সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিৎ কুমার। বক্তারা পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

কর্মসূচির অন্যতম আকর্ষণ ছিল বিদ্যালয়ের ২৫০ এর অধিক শিক্ষার্থীর হাতে ২৫০ টিরও বেশি ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা উপহার হিসেবে তুলে দেওয়া। পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে অতিথি, শিক্ষক, শিক্ষার্থী এবং তরঙ্গ ফাউন্ডেশনের সদস্যদের অংশগ্রহণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের নিজ নিজ বাড়ি ও আশপাশে চারা রোপণ ও পরিচর্যার আহ্বান জানানো হয়, যাতে তারা পরিবেশ সংরক্ষণে সক্রিয় ভূমিকা রাখতে পারে।

দুই দিনব্যাপী কর্মসূচিতে শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা, সৃজনশীলতা ও নেতৃত্ব বিকাশের লক্ষ্যে ‘আমার স্বপ্নের পৃথিবী’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং বৃক্ষরোপণের গুরুত্ব নিয়ে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। তাদের পরিবেশ সচেতন বক্তব্য ও সৃজনশীল চিন্তাভাবনা উপস্থিত অতিথি ও শিক্ষকদের প্রশংসা অর্জন করে।

এছাড়া পরিবেশ সচেতনতামূলক ফটো ক্যাম্পেইনে অংশ নিয়ে শিক্ষার্থীরা বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে একটি পরিচ্ছন্ন, সবুজ ও টেকসই পৃথিবী গড়ে তোলার আহ্বান জানায়। কর্মসূচির অংশ হিসেবে প্রধান শিক্ষক রনজিৎ কুমার এবং বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ ও বৈশ্বিক উষ্ণায়নের ফলে শিশুদের ভবিষ্যতের ওপর ক্রমবর্ধমান ঝুঁকির বিষয় তুলে ধরে পরিবেশ রক্ষায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

দুই দিনব্যাপী কর্মসূচির সমাপনী দিনে শিক্ষার্থী, শিক্ষক, অতিথি ও তরঙ্গ ফাউন্ডেশনের সদস্যদের অংশগ্রহণে এক আনন্দঘন গ্রুপ ফটোসেশন অনুষ্ঠিত হয়। এ সময় পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং টেকসই উন্নয়নের বার্তা সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

তরঙ্গ ফাউন্ডেশনের অপারেশনস ম্যানেজার এমডি. রমজান হাসানের সার্বিক তত্ত্বাবধানে এবং ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণে কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয়।

তরঙ্গ ফাউন্ডেশন জানিয়েছেন, ‘Green Legacy’ প্রকল্পের মাধ্যমে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরিবেশ শিক্ষা, জলবায়ু সচেতনতা, বৃক্ষরোপণ এবং শিশু-কিশোরদের পরিবেশবান্ধব নেতৃত্ব বিকাশে ধারাবাহিক কর্মসূচি পরিচালনা করা হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ উত্তরাধিকার গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

শরীয়তপুরে তরঙ্গ ফাউন্ডেশনের দুই দিনব্যাপী পরিবেশ সচেতনতামূলক কর্মসূচি ‘Make the Future Green’ অনুষ্ঠিত

শরীয়তপুরে তরঙ্গ ফাউন্ডেশনের দুই দিনব্যাপী পরিবেশ সচেতনতামূলক কর্মসূচি ‘Make the Future Green’ অনুষ্ঠিত

Update Time : ১১:১৯:০২ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬