ঢাকা ০৮:২১ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মান্দায় ৩০ লিটার চোলাই মদসহ দুই নারী গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৭:০৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • ১০৭ Time View
Print

​এম এ মজিদ, নওগাঁ:

নওগাঁর মান্দায় ৩০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৯ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের চক সাবাই গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ​গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার চক সাবাই গ্রামের সুমন কুমার প্রামাণিকের স্ত্রী শ্রীমতি শিমলা রানী (১৯) এবং রণজিত কুমার প্রামাণিকের স্ত্রী শ্রীমতি সিমা (২৬)। এই ঘটনায় সুমন কুমার প্রামাণিক ও সন্তোষ কুমার প্রামাণিক নামে আরও দুই আসামি বর্তমানে পলাতক রয়েছেন। ​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানার এসআই আশীষ কুমার সান্যালের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল দেলুয়াবাড়ী বাজার এলাকায় অভিযান পরিচালনা করছিল। এসময় তারা সংবাদ পান যে, চক সাবাই গ্রামে সুমন কুমারের বসতবাড়িতে কতিপয় ব্যক্তি অবৈধভাবে চোলাই মদ কেনাবেচা করছে। সংবাদের সত্যতা যাচাইয়ের লক্ষ্যে পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে দুই নারীকে আটক করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে আরও দুইজন পালিয়ে যেতে সক্ষম হয়। ​পরবর্তীতে নারী কনস্টেবলের সহায়তায় ঘর তল্লাশি করে একটি সিলভারের পাতিল ও ৪০টি প্লাস্টিকের বোতলে রক্ষিত মোট ৩০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ হাজার টাকা। ​মান্দা থানার এসআই আশীষ কুমার সান্যাল জানান, গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাদক উৎপাদন ও বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। ​গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মামলার পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

গাজীপুরের কালীগঞ্জে এগ্রো ফুড কোম্পানিতে র‍্যাবের অভিযান: ২ লাখ টাকা জরিমানা

মান্দায় ৩০ লিটার চোলাই মদসহ দুই নারী গ্রেপ্তার

Update Time : ০৭:০৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬