ঢাকা ০৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মেজর হাফিজ বীর বিক্রম ক্রীড়া একাডেমির অফিসিয়াল জার্সি উন্মোচন

  • Reporter Name
  • Update Time : ১২:১৫:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ৩১ Time View
Print

মোঃ জিয়াউদ্দিন,জেলা বিশেষ প্রতিনিধি (ভোলা)

ভোলা জেলার লালমোহন উপজেলার ৩ নম্বর ধলীগৌরনগর ইউনিয়নে শুক্রবার (১৭ জুলাই) উৎসবমুখর পরিবেশে মেজর হাফিজ বীর বিক্রম ক্রীড়া একাডেমির নতুন অফিসিয়াল জার্সি উন্মোচন করা হয়েছে।
“নতুন জার্সি, নতুন উদ্দীপনা, নতুন লক্ষ্য”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়াঙ্গন ও রাজনৈতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, ধলীগৌরনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ করিম নিরব, ফয়সাল তালুকদার এবং কালমা ইউনিয়ন বিএনপির সভাপতি মোতাহার মাস্টার।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেজর হাফিজ বীর বিক্রম ক্রীড়া একাডেমির পরিচালক তামিম মহাজন, একাডেমির সমন্বয়ক, খেলোয়াড়বৃন্দ এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের ক্রীড়া কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নতুন অফিসিয়াল জার্সি উন্মোচনের মাধ্যমে খেলোয়াড়দের মধ্যে নতুন উদ্দীপনা, শৃঙ্খলা ও সাফল্যের লক্ষ্যে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

বিজয়নগরে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার প্রতিবেদন:

মেজর হাফিজ বীর বিক্রম ক্রীড়া একাডেমির অফিসিয়াল জার্সি উন্মোচন

Update Time : ১২:১৫:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬