ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্কের জেরে যুবকের আত্মহত্যার চেষ্টা, হামলা-সংঘর্ষে আহত ২ জন

  • Reporter Name
  • Update Time : ১১:০৬:৪১ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • ৫৫ Time View
Print

মোঃ কবির হাওলাদার,স্টাফ রিপোর্টার:

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মোবাইল ফোনে গড়ে ওঠা কথিত প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে এক যুবকের আত্মহত্যার চেষ্টার পর প্রতিপক্ষের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত দুইজন আহত হয়েছেন। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষ বিস্তারিত মন্তব্য করতে রাজি হয়নি।
বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের গাববুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের সৌরভ হাওলাদার ও রাহিমা বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে মোবাইল ফোনে যোগাযোগ ছিল। একপর্যায়ে বিষয়টি দুই পরিবারের মধ্যে জানাজানি হলে রাহিমার পরিবার তাকে অন্যত্র বিয়ে দেন। এরপরও সৌরভ নিয়মিত রাহিমার মোবাইলে ফোন করে বিরক্ত করতেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে রাহিমার বাবা রফিক গাজী সৌরভকে ফোনে গালিগালাজ করেন বলেও স্থানীয়রা জানান।এর জের ধরে বৃহস্পতিবার রাত ৮টার দিকে সৌরভ হাওলাদার নিজ বাড়ির পাশের একটি গাছে রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কলাপাড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনার প্রায় এক ঘণ্টা পর রাত ৯টার দিকে সৌরভের মামা রুবেল গাজীর নেতৃত্বে ৮ থেকে ১০ জন রাহিমার বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। হামলাকারীরা ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট চালানোর পাশাপাশি পরিবারের সদস্যদের মারধর করেন বলে দাবি করা হয়েছে।এতে রাহিমার বাবা রফিক গাজী গুরুতর আহত হন। মাথায় আঘাত পেয়ে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। এছাড়া রাহিমার মা, দাদা ও দাদিসহ আরও কয়েকজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে রফিক গাজীর অবস্থার অবনতি হলে তাকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
রফিক গাজীর স্ত্রী অভিযোগ করে বলেন, “আমরা গরিব মানুষ। মাত্র দুই দিন আগে মেয়ের বিয়ে দিয়েছি। সৌরভ একতরফাভাবে আমার মেয়েকে ফোনে বিরক্ত করত। এর জের ধরে রাতে দেশীয় অস্ত্র নিয়ে ১৫-২০ জন আমাদের বাড়িতে হামলা চালায়। ঘরে ঢুকে সবাইকে মারধর করে এবং স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। আমার স্বামীর মাথায় ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আঘাত করা হয়েছে। আমরা এ ঘটনার বিচার চাই।”
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সৌরভের মামা রুবেল গাজী মুঠোফোনে বলেন, “আগে রোগী সুস্থ হোক, এরপর আমি বিস্তারিত বলব।”এ বিষয়ে রাঙ্গাবালী থানার পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় সংবাদ লেখা পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ।

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্কের জেরে যুবকের আত্মহত্যার চেষ্টা, হামলা-সংঘর্ষে আহত ২ জন

Update Time : ১১:০৬:৪১ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬