ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস রাজশাহী’ কর্মসূচির উদ্বোধন, প্রধান অতিথি ভূমিমন্ত্রী মিনু

  • Reporter Name
  • Update Time : ১২:৪৯:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • ১০৭ Time View
Print

মোঃ সুজন আহাম্মেদ সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

রাজশাহীতে পূবালী ব্যাংক পিএলসি আয়োজিত ‘ক্যাশলেস রাজশাহী’ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে পূবালী ব্যাংক রাজশাহীর মানুষের বিশ্বস্ত আর্থিক অংশীদার হিসেবে কাজ করে আসছে। আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যবস্থা এবং কিউআর (QR) কোডভিত্তিক ক্যাশলেস লেনদেনের মাধ্যমে রাজশাহীর ব্যবসা-বাণিজ্য আরও গতিশীল হবে এবং স্মার্ট অর্থনীতি গড়ে উঠবে।
তিনি বলেন, রাজশাহীকে দেশের অন্যতম অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তুলতে সরকার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ, বিসিক সিল্ক শিল্পনগরী এবং ইপিজেড (রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা) প্রতিষ্ঠাসহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ বৃদ্ধি এবং কৃষিপণ্য রপ্তানির নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
অনুষ্ঠানে ভূমিমন্ত্রী পূবালী ব্যাংকের ১৪টি ইলেকট্রনিক বুথের উদ্বোধন করেন। এ সময় তিনি ব্যাংকিং খাতের কর্মকর্তা-কর্মচারীদের সততা, দক্ষতা এবং প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে পূবালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিসহ ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

বিজয়নগরে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার প্রতিবেদন:

রাজশাহীতে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস রাজশাহী’ কর্মসূচির উদ্বোধন, প্রধান অতিথি ভূমিমন্ত্রী মিনু

Update Time : ১২:৪৯:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬