ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লায়ন্স জেলা ৩১৫বি১-এর নতুন গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ড. খন্দকার মাজহারুল আনোয়ার সাজাহান নার্গিস

  • Reporter Name
  • Update Time : ১২:২৪:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • ৮৬ Time View
Print

সিনিয়র রিপোর্টার, কুমিল্লা প্রতিনিধি

ঢাকা, ১০ জুলাই: আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫বি১-এর নবনির্বাচিত গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট সমাজসেবক ড. খন্দকার মাজহারুল আনোয়ার সাজাহান।
শুক্রবার আয়োজিত দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠানে জেলার বিভিন্ন লায়ন্স ক্লাবের সদস্য, লায়ন নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা নবনিযুক্ত গভর্নরকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
নবনির্বাচিত গভর্নরকে শুভেচ্ছা জানাতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির একটি প্রতিনিধি দল। আন্তর্জাতিক প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান লায়ন মো. হেলাল উদ্দিন হিলু এবং ভাইস-চেয়ারম্যান মোর্তজা আলম বুলবুলের নেতৃত্বে প্রতিনিধি দলটি ড. খন্দকার মাজহারুল আনোয়ার সাজাহানকে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানায়।
এ সময় আন্তর্জাতিক প্রেসক্লাবের যুগ্ম মহাসচিব মোহাম্মদ রমজান সরকার, প্রচার সম্পাদক শাহাবুল ইসলাম এবং বিশিষ্ট লায়ন ব্যক্তিত্ব লায়ন আশফাক চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময়কালে আন্তর্জাতিক প্রেসক্লাবের চেয়ারম্যান লায়ন মো. হেলাল উদ্দিন হিলু বলেন, “ড. খন্দকার মাজহারুল আনোয়ার সাজাহানের দক্ষ নেতৃত্বে লায়ন্স জেলা ৩১৫বি১ মানবসেবামূলক কর্মকাণ্ডে আরও সমৃদ্ধ ও গতিশীল হবে। আন্তর্জাতিক প্রেসক্লাব সবসময় লায়নিজমের মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের পাশে থাকবে।”
দায়িত্ব গ্রহণের পর ড. খন্দকার মাজহারুল আনোয়ার সাজাহান উপস্থিত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, জেলা ৩১৫বি১-এর সেবামূলক কার্যক্রমকে আরও সম্প্রসারিত ও গতিশীল করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বিভিন্ন লায়ন্স ক্লাবের বিপুলসংখ্যক সদস্য, লায়ন নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা উপস্থিত থেকে নবনিযুক্ত গভর্নরকে অভিনন্দন ও শুভকামনা জানান।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

বিজয়নগরে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার প্রতিবেদন:

লায়ন্স জেলা ৩১৫বি১-এর নতুন গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ড. খন্দকার মাজহারুল আনোয়ার সাজাহান নার্গিস

Update Time : ১২:২৪:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬