ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শুভ জন্মাষ্টমী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় নিরাপত্তা সমন্বয় সভা।

  • Reporter Name
  • Update Time : ০১:৪৭:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২৭৪ Time View
Print

প্রতিবেদন: মোহাম্মদ রাহিম বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় নিরাপত্তা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বুধবার (২ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে শুভ জন্মাষ্টমীর শোভাযাত্রা আয়োজক কমিটি এবং থানা পর্যায়ের বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ্ মোঃ আব্দুর রউফ। সভায় আসন্ন শুভ জন্মাষ্টমীর অনুষ্ঠান, শোভাযাত্রা ও বিভিন্ন ধর্মীয় কার্যক্রম নির্বিঘ্নে এবং উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ জন্মাষ্টমী উদযাপনকে শান্তিপূর্ণ ও নিরাপদ করতে জেলা পুলিশের সার্বিক সহযোগিতা কামনা করেন। পুলিশ সুপার শাহ্ মোঃ আব্দুর রউফ সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দকে আশ্বস্ত করে বলেন, শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনায় প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে। সমন্বয় সভায় জেলা পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠন ও মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

ঝিনাইদহে অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ ২ জন আ,টক

শুভ জন্মাষ্টমী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় নিরাপত্তা সমন্বয় সভা।

Update Time : ০১:৪৭:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬