ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সমাজসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন সাংবাদিক নার্গিস

  • Reporter Name
  • Update Time : ১১:৫০:৪৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • ১০১ Time View
Print

মোহাম্মদ রমজান সরকার:

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (কেন্দ্রীয় কমিটি), ঢাকা
কুমিল্লার মুরাদনগর উপজেলার সমাজসেবামূলক কর্মকাণ্ডে মানবিকতা ও জনকল্যাণে নিবেদিত একজন পরিচিত মুখ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সাংবাদিক নার্গিস। তিনি মুরাদনগর উপজেলার ১৭ নম্বর জাহাপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য পদে (৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড) সাবেক প্রার্থী ছিলেন। নির্বাচনে অংশগ্রহণের পর থেকেই এলাকার মানুষের প্রতি তার দায়বদ্ধতা ও জনসেবামূলক কার্যক্রম আরও জোরদার হয়েছে।
বর্তমানে তিনি জাতীয় দৈনিক ‘মাতৃ জগৎ’ পত্রিকায় সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন। একই সঙ্গে তিনি নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে পত্রিকাটির কুমিল্লা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। সাংবাদিকতার পাশাপাশি এলাকার অসহায়, সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের অধিকার রক্ষায় তিনি সবসময় সক্রিয় ভূমিকা পালন করছেন।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, নার্গিস অত্যন্ত আন্তরিক ও মানবিক একজন মানুষ। এলাকার যেকোনো সমস্যা, সংকট বা বিপদে তিনি সবার আগে এগিয়ে আসেন। মানবিক সহায়তা, সামাজিক সচেতনতা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণের কারণে এলাকায় তিনি ব্যাপক সুনাম অর্জন করেছেন।
নিজের অনুভূতি প্রকাশ করে নার্গিস বলেন, “সাংবাদিকতা আমার পেশা, আর সমাজসেবা আমার অঙ্গীকার। জাহাপুর ইউনিয়নের প্রতিটি মানুষের পাশে থেকে আমৃত্যু সেবা করে যেতে চাই। বিশেষ করে অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই আমার জীবনের অন্যতম লক্ষ্য।”
এলাকার সচেতন মহল ও সুধীজনদের মতে, নার্গিসের মতো মানবিক, সমাজসচেতন ও জনবান্ধব ব্যক্তিরা সমাজের নেতৃত্বে এগিয়ে এলে অন্যায়, অবিচার ও বৈষম্য কমে একটি সুন্দর, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব হবে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

বিজয়নগরে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার প্রতিবেদন:

সমাজসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন সাংবাদিক নার্গিস

Update Time : ১১:৫০:৪৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬