
আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টার
সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক সিসিটিভি ফুটেজের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে
ছড়িয়ে পড়ে চরম বিতর্কের সৃষ্টি হয়েছে।
২০ জুলাই রাতে ভিডিওটি প্রকাশ্যে আসার পর শুরুতেই এটিকে ‘এআই’ (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তির কারসাজি বলে দাবি করা হলেও, পরবর্তীতে জামায়াতের স্থানীয় নেতারা ভিডিওর তরুণীকে তাঁর ‘দ্বিতীয় স্ত্রী’ বলে দাবি করেছেন।
ভিডিওটি ফেসবুকে ভাইরাল হওয়ার পর সাতক্ষীরা জেলা জামায়াতের মিডিয়া সেল-সংশ্লিষ্ট প্ল্যাটফর্ম ‘ক্রাইম বার্তা’ বেশ কিছু পোস্টের মাধ্যমে দাবি করে, প্রযুক্তির সাহায্যে তৈরি করা এটি একটি ভুয়া ভিডিও।
তবে তথ্য যাচাইকারী (ফ্যাক্ট চেকিং) বিভিন্ন প্রতিষ্ঠানের প্রাথমিক বিশ্লেষণে বলা হয়েছে, ভিডিওটিতে এআই বা ডিজিটাল ম্যানিপুলেশনের কোনো স্পষ্ট আলামত নেই। সাধারণত এআই-জেনারেটেড ভিডিওতে যেসব প্রযুক্তিগত সীমাবদ্ধতা দেখা যায়, এ ক্ষেত্রে তেমন কিছু পাওয়া যায়নি। সিসিটিভি ফুটেজের টাইমস্ট্যাম্প অনুযায়ী, এটি ২০২৩ সালের ১০ জুলাই ধারণ করা হয়েছিল।
ভিডিও ছড়ানোর বিষয়টি সামনে আসার পর সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি ও দলটির মিডিয়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা মাওলানা আজিজুর রহমান বলেন, ভিডিওটি আমাদের নজরে এসেছে। এমপি সাহেব আমাদের জানিয়েছেন, ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তিনি তার দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর সম্মতিক্রমেই এ বিয়ে হয়েছে। বিয়ের সুনির্দিষ্ট তারিখ আমার জানা নেই, তবে বেশ কিছুদিন আগে বিয়েটি সম্পন্ন হয়েছে।
অভিযুক্ত গাজী নজরুল ইসলাম এর দাবি করেন তার ড্রাইভার এর কারসাজিতে তিনি এ বিষয়ে ব্লাকমেইল এর শিকার ও হয়েছেন।
একদিকে জামায়াত নেতারা ওই তরুণীকে দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করলেও, বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্যে কিছু অসংগতি দেখা গেছে:
বায়োডাটার তথ্য: এমপি কর্তৃক ‘জোর সুপারিশকৃত’ তরুণীর একটি বায়োডাটা অনুযায়ী, ২০২৬ সালে তিনি বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেন। হিসেব অনুযায়ী তাঁর বর্তমান বয়স ১৮ বছর ২ মাসের কিছু বেশি।
বায়োডাটায় বৈবাহিক অবস্থা: এমপির সুপারিশকৃত উক্ত বায়োডাটায় তরুণী নিজেকে ‘অবিবাহিত’ হিসেবে উল্লেখ করেছেন।
পরিবারের রাজনৈতিক সংশ্লিষ্টতা: তরুণীর হোয়াটসঅ্যাপ প্রোফাইলের ছবি বিশ্লেষণে দেখা গেছে, তাঁর পরিবারের সদস্য জামায়াতে ইসলামীর রাজনীতির সাথে যুক্ত।
এ বিষয়ে ভিডিও বার্তায় গাজী নজরুল ইসলাম এর বড় স্ত্রী অভিযুক্ত মেয়ে ও তার পিতা দাবি করছেন তাদের বিয়ে হয়েছে।
ঘটনার পর থেকে মূল অভিযুক্ত সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, সংশ্লিষ্ট তরুণী এবং তাঁদের পরিবারের কারও সাথেই মুঠোফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা সম্ভব হয়নি। ঘটনাটি নিয়ে এলাকায় তীব্র রাজনৈতিক গুঞ্জন ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
Reporter Name 







