
আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টার
সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের গোবরদাড়ি গ্রামে ছয় (০৬) পা বিশিষ্ট এক অদ্ভুত গরুর বাছুরের জন্ম হয়েছে। সম্প্রতি গোবরদাড়ি গ্রামের বাসিন্দা আব্দুর রহিম সরদারের বাড়িতে এই ঘটনা ঘটে।
অস্বাভাবিক আকৃতির এই বাছুর জন্মের খবর এলাকায় ছড়িয়ে পড়লে তা দেখার জন্য আব্দুর রহিমের বাড়িতে উৎসুক জনতার ভিড় জমে যায়।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুর রহিম সরদারের একটি দেশি জাতের গাভী ১৯ জুলাই রবিবার এই অদ্ভুত বাছুরটির জন্ম দেয়। জন্মের পর দেখা যায়, বাছুরটির স্বাভাবিক ৪টি পায়ের পাশাপাশি পেছনের অংশের কাছে অতিরিক্ত আরও দুটি পা রয়েছে। তবে দুঃখজনকভাবে, জন্মের কিছুক্ষণের মধ্যেই বাছুরটি মারা যায়।
এ বিষয়ে স্থানীয় প্রাণিসম্পদ বিশেষজ্ঞদের মতে, এটি একটি জন্মগত শারীরিক ত্রুটি বা জেনেটিক্যাল মিউটেশনের (Polymelia) কারণে হতে পারে। জরায়ুর ভেতরে ভ্রূণের সঠিক বিকাশ না হওয়ার ফলে মাঝেমধ্যে এমন অতিরিক্ত অঙ্গ বিশিষ্ট বাছুরের জন্ম হয়ে থাকে।
এই অদ্ভুত ঘটনার পর থেকে পুরো গোবরদাড়ি গ্রাম ও আশেপাশের এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
Reporter Name 


















