ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরা রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম এর জন্মতিথি উদযাপন

  • Reporter Name
  • Update Time : ০৭:৩৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • ৫০ Time View
Print

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মতিথি উপলক্ষে সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারে শত কণ্ঠে রবীন্দ্র-নজরুল সংগীত পরিবেশন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বেলা ১১টায় সাতক্ষীরা শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠানের উদ্বোধন করেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রবীন্দ্র সংগীত সম্মেলন পরিষদের কোষাধাক্ষ জহিরুল হক খান। জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ্ সাতক্ষীরা শাখার আয়োজনে সংগঠনের সাতক্ষীরা শাখার আহবায়ক সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সমগ্র আয়োজন। প্রবন্ধ উপস্থাপন করেন, অধ্যাপক শুভ্র আহমেদ, কবি গুলশান আরা, চ্যানেল টোয়েন্টিফোর সাতক্ষীরা প্রতিনিধি আমিনা বিলকিস ময়না, নয়ন ভট্টাচার্য, প্রতাপ সরকার প্রমুখ। বক্তারা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য, সংস্কৃতি ও সংগীতকে বিশ্বদরবারে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন। তাঁদের সাহিত্যকর্ম ও গান বাঙালির চেতনা, মানবতা, প্রেম ও সাম্যের বার্তা বহন করে। নতুন প্রজন্মের কাছে রবীন্দ্র ও নজরুল চর্চা ছড়িয়ে দিতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা উল্লেখ করেন। বক্তারা আরও বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর মানুষের হৃদয়ে প্রেম, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার বীজ বপন করেছেন। অন্যদিকে কাজী নজরুল ইসলাম তাঁর লেখনী ও সংগীতের মাধ্যমে অন্যায়, অবিচার ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা তুলে ধরেছেন। তাঁদের আদর্শ ও সৃষ্টিকর্ম আজও সমাজকে আলোকিত করছে। বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। এ ধরনের অনুষ্ঠান নতুন প্রজন্মকে দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙালি সংস্কৃতির প্রতি আরও আগ্রহী করে তুলবে। শেষে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

রাজশাহীরৃ ঐতিহ্যবাহী ঢোপকল সংরক্ষণে রাসিক প্রশাসকের উদ্যোগ

সাতক্ষীরা রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম এর জন্মতিথি উদযাপন

Update Time : ০৭:৩৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬