ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সৈয়দ মিয়া হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ১২:০৯:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ১৫ Time View
Print

ফরহাদ রহমান
স্টাফ রিপোর্টার কক্সবাজার
টেকনাফের অটোরিকশাচালক সৈয়দ মিয়া হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ হোছাইন নিশানকে (২৩) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। মঙ্গলবার বিকেলে উখিয়ার পালংখালী বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১৫, সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে উখিয়ার পালংখালী বাজারের নিউ জেন্টলম্যান জেন্টস পার্লার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে টেকনাফের অটোরিকশাচালক সৈয়দ মিয়া হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান পলাতক আসামি মোহাম্মদ হোছাইন নিশানকে গ্রেপ্তার করা হয়।

মামলাটি ২০২৫ সালের ৫ ডিসেম্বর সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা। গ্রেপ্তার নিশান উখিয়ার পালংখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম পাড়ার বাসিন্দা। তাঁর বাবা হান্নান মিয়া ও মা মায়মুনা বেগম।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি জানায়, হত্যা, অপহরণ, ডাকাতিসহ বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধে জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তারে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

সাংবাদিকদের প্রিয় সংগঠন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C.)

সৈয়দ মিয়া হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

Update Time : ১২:০৯:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬