
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
নিষিদ্ধ সংগঠন ও আওয়ামী লীগের নৈরাজ্য, সহিংসতা এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে রাজধানীর মিরপুরে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
কর্মসূচিতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে যেকোনো ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তারা গণতন্ত্র, জনগণের অধিকার এবং দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুস্তম আলী, সদস্য সচিব মো. আওলাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, শুক্কুর আহমেদ, তৌহিদ ও পিপলু। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য শুভ ও কামাল হোসেন।
আরও উপস্থিত ছিলেন ৭ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক হারুন, ১৩ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক মাসুদ এবং ১২ নম্বর ওয়ার্ডের মিজান, শাকিল ও রাসেলসহ বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দের বক্তব্য:
কর্মসূচিতে নেতৃবৃন্দ বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব। কোনো ধরনের নৈরাজ্য, সহিংসতা কিংবা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা বরদাশত করা হবে না। গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সোচ্চার থাকার আহ্বান জানান তারা।
অবস্থান কর্মসূচি শেষে নেতাকর্মীরা যেকোনো পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থেকে শান্তিপূর্ণভাবে রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
Reporter Name 




















