
ইব্রাহিম খলিল পাবনা জেলা প্রতিনিধি:পাবনা এনএসআই এর তথ্য ও উপস্থিতিতে উচ্চ মূল্যে ডিজেল বিক্রয়কারীর বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা ও ১০০০ (এক হাজার) লিটার ডিজেল জব্দ করা হয়। আজ সোমবার (২৭এপ্রিল) জেলা প্রশাসক পাবনার নির্দেশক্রমে এবং জেলা এনএসআই,পাবনার তথ্য ও সার্বিক তত্ত্বাবধানে পাবনার আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব ফারজানা আক্তার কর্তৃক উচ্চ মূল্যে ডিজেল বিক্রির অপরাধে পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত বাজারের ব্যবসায়ী রুহুল আমিনকে  মোবাইল কোর্টের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা ও এক হাজার লিটার ডিজেল জব্দ করা হয় । জব্দকৃত ডিজেল সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের মাঝে বিক্রি করার সিদ্ধান্ত হয়। এসময় এনএসআই এর ২জন ফিল্ড অফিসারসহ ৬জন সদস্য উপস্থিত ছিলেন। এনএসআই এর যুগ্ম-পরিচালক জনাব তৌফিক ইকবালের নির্দেশে উপপরিচালক এ,বি,এম, লুৎফুল কবীরের তত্ত্বাবধানে অভিযান পরিচালিত হয়। এনএসআই সদস্যরা উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয়পূর্বক অভিযানে সহায়তা করেন।
Reporter Name 


















