ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে সাড়ে ৪ কোটি টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ

  • Reporter Name
  • Update Time : ০৬:১১:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • ১৮৪ Time View
Print

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা ইউনিয়ন পরিষদে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে। বুধবার জেলা প্রশাসক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের হাতে এসব চেক তুলে দেন। চেক বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন এবং ভূমি অধিগ্রহণ প্রক্রিয়ায় সরকারের স্বচ্ছতা ও জনবান্ধব সেবা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি বলেন, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করাও সরকারের অন্যতম অঙ্গীকার। দ্রুত ও হয়রানিমুক্ত উপায়ে ক্ষতিপূরণের অর্থ বিতরণে জেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এ সময় উপকারভোগীরা দ্রুত ক্ষতিপূরণ প্রদান করায় জেলা প্রশাসনের প্রতি সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। জানা গেছে, চলমান উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে ভূমি অধিগ্রহণকৃত এলাকার ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে পর্যায়ক্রমে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ ১৮টি চেকের মাধ্যমে মোট ৪ কোটি ৫৮ লাখ ২০ হাজার ৮১৩ টাকা বিতরণ করা হয়।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পূর্ব শত্রুতার জেরে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা,

আশুগঞ্জে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে সাড়ে ৪ কোটি টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ

Update Time : ০৬:১১:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬