ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, জব্দ মোটরসাইকেল।

  • Reporter Name
  • Update Time : ০৩:৪৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ২৫ Time View
Print

প্রতিবেদন: মোহাম্মদ রাহিম বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া।

মাদকবিরোধী অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। বুধবার রাতে উপজেলার সোনারামপুর এলাকায় পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে উদ্ধার হয়েছে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট। এ ঘটনায় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৪ নভেম্বর ২০২৬) রাত ৮টা ২০ মিনিটে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সোনারামপুর এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় ওই এলাকায় চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন পুলিশের সদস্যরা। হঠাৎ সন্দেহভাজন একটি মোটরসাইকেল তাদের নজরে এলে সেটি থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে মোটরসাইকেল থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকেই ইয়াবাসহ মোটরসাইকেলটি জব্দ করা হয় এবং মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, নরসিংদী সদর মডেল থানার যাইটের পাড়া এলাকার মৃত শুকুর আলীর ছেলে মো. ইয়াসিন প্রকাশ সোহাগ এবং বেলাবো থানার বীরবাঘবেড় এলাকার মৃত ফজলুল হকের ছেলে মো. জীবন মিয়া।

পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত দুই ব্যক্তির বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

মাদক সমাজ ও যুবসমাজের জন্য ভয়াবহ হুমকি। মাদকের বিস্তার রোধে পুলিশের এমন অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সচেতন মহল।

এদিকে, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট পুলিশ সূত্র।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা-নাভারণ সড়কের ছয়ঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত

আশুগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, জব্দ মোটরসাইকেল।

Update Time : ০৩:৪৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬