
প্রতিবেদন: মোহাম্মদ রাহিম বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া।
বসতঘরেই মজুত ছিল বিপুল পরিমাণ গাঁজা! গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ২৯ কেজি গাঁজাসহ মো. জামাল মিয়া নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৯ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কসবা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৪ নভেম্বর ২০২৬) ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা পুলিশের একটি দল উপজেলার ১০ নম্বর বায়েক ইউনিয়নের ছোট বায়েক মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় অভিযুক্ত মো. জামাল মিয়ার বসতঘরে তল্লাশি চালিয়ে ২৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ, উদ্ধার করা গাঁজা বিধি অনুযায়ী জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত জামাল মিয়া ছোট বায়েক মধ্যপাড়া এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে।
এ ঘটনায় কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রত্যাশা স্থানীয়দের।
Mohammad
Reporter Name 















