ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইভেটকারে ৪৬০ বোতল স্কাফ সিরাপ, আশুগঞ্জে মাদক কারবারি গ্রেফতার।

  • Reporter Name
  • Update Time : ১২:৫১:০১ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ১৮৯ Time View
Print

প্রতিবেদন: মোহাম্মদ রহিম বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রাইভেটকারে করে মাদক পরিবহনের সময় ৪৬০ বোতল স্কাফ সিরাপসহ মো. মাসুম মিয়া (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ১২টা ৩০ মিনিটে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রো-গ-২৩-১৬১৪ নম্বরের একটি প্রাইভেটকার আটক করা হয়। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে ৪৬০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। এ সময় মাদক বহনের অভিযোগে মো. মাসুম মিয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. মাসুম মিয়া নরসিংদী জেলার শিবপুর থানার ছোটাবন্দ গ্রামের বাসিন্দা। তার পিতার নাম ফয়েজ উদ্দিন মিয়া। উদ্ধারকৃত স্কাফ সিরাপ ও প্রাইভেটকারটি বিধি মোতাবেক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

ইভেটকারে ৪৬০ বোতল স্কাফ সিরাপ, আশুগঞ্জে মাদক কারবারি গ্রেফতার।

Update Time : ১২:৫১:০১ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬