ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১

  • Reporter Name
  • Update Time : ০৬:১৬:০২ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • ২৫১ Time View
Print

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার কক্সবাজারের ইনানীতে অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, সফির বিল এলাকা এলাকায় মাদক পাচারকারীরা অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন ইনানী বিশেষ অভিযান চালায়। অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় এক ব্যক্তিকে আটক করা হয়। পরে ঘটনাস্থল থেকে আনুমানিক ১৫ লাখ টাকা মূল্যের ৫০ কেজি গাঁজা জব্দ করা হয়। আটক ব্যক্তি হলেন বোরহান উদ্দিন। তিনি মৃত সৈয়দ হোসেন ও মমতাজ বেগম-এর ছেলে। জব্দ করা গাঁজা ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানা-এ হস্তান্তর করা হয়েছে। কোস্ট গার্ড জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

শ্রীলঙ্কায় প্রস্তাবিত সন্ত্রাসবিরোধী বিলের বিরুদ্ধে সাংবাদিকদের আইনি লড়াই, পাশে ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেসক্লাব

কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১

Update Time : ০৬:১৬:০২ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬