ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে পুলিশ সুপারের কল্যাণ সভা

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৭:৫০ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • ৪০ Time View
Print

ফরহাদ রহমান, স্টাফ রিপোর্টার কক্সবাজার:

কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা পুলিশ-এর পুলিশ সুপার। সভায় জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ফোর্স সদস্যরা অংশ নেন। এসময় সদস্যদের পেশাগত দায়িত্ব পালন, শৃঙ্খলা রক্ষা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ নিয়ে আলোচনা করা হয়। কর্মকর্তা ও ফোর্সদের বিভিন্ন সমস্যা, সুবিধা-অসুবিধার কথা শুনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন পুলিশ সুপার। দায়িত্ব পালনে বিশেষ অবদান রাখায় বিভিন্ন কর্মকর্তা ও সদস্যকে পুরস্কৃত করা হয়। পুলিশ সুপার তাদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন। একইসঙ্গে নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে জেলার শ্রেষ্ঠ কর্মকর্তাদেরও সম্মাননা প্রদান করা হয়। পরে পুলিশ সুপারের কার্যালয়ে এপ্রিল-২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার মাদক, হত্যা, ধর্ষণ, ডাকাতি, অপহরণ, মানবপাচারসহ গুরুত্বপূর্ণ মামলাগুলোর তদন্ত অগ্রগতি পর্যালোচনা করা হয়। দীর্ঘদিন ধরে তদন্তাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তির নির্দেশনা দিয়ে পুলিশ সুপার সংশ্লিষ্ট কর্মকর্তাদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণ ও গুরুত্বপূর্ণ মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের মতো বিএনপি সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চাইছে: ঝিনাইদহে হাসনাত আবদুল্লাহ

কক্সবাজারে পুলিশ সুপারের কল্যাণ সভা

Update Time : ০৫:৪৭:৫০ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬