
নুরউদ্দিন খাঁন সোহাগ,ষ্টাফ রিপোর্টার
শনিবার (১৮ জুলাই) দুপুর ২টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ডুমুরিয়া বাজারে আব্দুল কুদ্দুসের চায়ের দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আলীম হোসেন আকাশের বাড়ি খুলনা সদর থানার মিস্ত্রিপাড়া খাল রোড এলাকায়।
র্যাব জানায়, বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা, ধর্ষণ, অস্ত্র ও মাদক সংক্রান্ত মামলার আসামিদের গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এই যৌথ অভিযান পরিচালিত হয়।
মামলার বিবরণে জানা যায়, গত ৮ জুলাই রাতে দুর্বৃত্তরা ১৬ বছর বয়সী আরফানা হোসেন নির্জনাকে হত্যা করে তার মরদেহ প্লাস্টিকের বস্তায় ভরে খুলনা সদর থানার প্রান্তিকা আবাসিক এলাকায় ফেলে যায়। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় খুলনা সদর থানার নারী উপ-পরিদর্শক (এসআই) লাভলী আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। তদন্তের একপর্যায়ে আলীম হোসেন আকাশের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেলে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানিয়েছে, গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে
Reporter Name 


















