ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গভীর সমুদ্রে ভাসতে থাকা ৪ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

  • Reporter Name
  • Update Time : ১২:১২:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • ১২৭ Time View
Print

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার:

কক্সবাজারের কুতুবদিয়ার পশ্চিমে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে দুই দিন ধরে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ চার জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শুক্রবার (১৯ জুন) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, কক্সবাজার থেকে ‘এফবি সৌরভ’ নামের একটি ফিশিং বোট চার জেলেকে নিয়ে সন্দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করে। গত ১৮ জুন দুপুরে কুতুবদিয়ার পশ্চিমে গভীর সমুদ্রে বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। ফলে জেলেরা অসহায় অবস্থায় সমুদ্রে ভাসতে থাকেন।

পরবর্তীতে শুক্রবার সকাল ৯টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে তারা সহায়তা চান। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে অভিযান চালায় কোস্ট গার্ডের টহলরত জাহাজ।

অভিযানে বিকল ফিশিং বোটসহ চার জেলেকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়েছে।

কোস্ট গার্ড জানায়, উদ্ধার হওয়া জেলে ও ফিশিং বোটটি মালিকপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃপক্ষ জানিয়েছে, সমুদ্রে বিপদগ্রস্ত জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

সরাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য গণমিছিল ও সমাবেশ।

গভীর সমুদ্রে ভাসতে থাকা ৪ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

Update Time : ১২:১২:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬