ঢাকা ০৯:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়ায় বাস থেকে ৩৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৯:৫১:২৩ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • ২২৫ Time View
Print

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৩৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। রোববার (২৬ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে চকরিয়া থানার খুটিয়াখালী বাজার বাস স্টেশনের চেয়ারম্যান মার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মোঃ আবুল কালাম আজাদ (৫৮), পিতা মৃত হযরত আলী হায়দার, গ্রাম হোসেনপুর, থানা কলাপাড়া, জেলা পটুয়াখালী এবং মোঃ রবিউল হোসেন ওরফে রবি (২৬), পিতা মৃত ইসমাইল হোসেন, গ্রাম শিকদার বিল, ৪ নম্বর ওয়ার্ড, থানা উখিয়া, জেলা কক্সবাজার। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, একটি মাদক সিন্ডিকেট কক্সবাজার থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসে বিপুল পরিমাণ ইয়াবা পাচার করছে। পরে খুটিয়াখালী বাজার এলাকায় ঢাকাগামী “আইকনিক এক্সপ্রেস” নামের একটি বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বাসের এফ-১ সিটের নিচে সুকৌশলে লুকানো অবস্থায় ৩৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় বাসচালক আবুল কালাম আজাদ ও যাত্রী রবিউল হোসেনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে সাধারণ যাত্রী পরিবহনের আড়ালে নিয়মিতভাবে মাদক পাচার করে আসছিলেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

টেকনাফের হোয়াইক্যং লম্বাবিলে পায়রা সার্ভিস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

চকরিয়ায় বাস থেকে ৩৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

Update Time : ০৯:৫১:২৩ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬