ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে বিজিবির অভিযানে ৩৬ হাজার ইয়াবাসহ আটক ১

  • Reporter Name
  • Update Time : ০৮:৫৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • ১৫১ Time View
Print

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার কক্সবাজার টেকনাফ শীলখালী এলাকায় প্রাইভেটকারে করে ইয়াবা পাচারের সময় অভিযান চালিয়ে আনুমানিক ৩৬ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে উখিয়া ৬৪ বিজিবি। গ্রেফতারকৃত নাসির উদ্দীন (২৫) টেকনাফ উপজেলার আলিয়াবাদ গ্রামের বাসিন্দা এবং মোস্তাক মিয়ার ছেলে। উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার শীলখালী অস্থায়ী চেকপোস্টে পৌঁছালে বিজিবি সদস্যরা তল্লাশি চালান। এ সময় বিজিবির প্রশিক্ষিত ডগ ‘হেনরি’ (নারকোটিক্স) গাড়িটির সামনের বাম্পারের ভেতরে লুকানো অবস্থায় কালো কসটেপে মোড়ানো ১৮টি মিনি কাটে মোট ৩৬ হাজার পিস ইয়াবা শনাক্ত করে। পরে গাড়ির চালক নাসির উদ্দীনকে আটক করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। বিজিবি জানায়, এ ঘটনায় জড়িত মাদক সরবরাহকারী ও চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা, জব্দকৃত গাড়ি ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে। বিজিবি আরও জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্বপ্রাপ্ত উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদকসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড দমনে সক্রিয় ভূমিকা রেখে আসছে

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

মাতৃজগত পত্রিকার পরিবার থেকে এনায়েত-উর রহমানকে সহযোগী সম্পাদক পদ থেকে বহিষ্কার

টেকনাফে বিজিবির অভিযানে ৩৬ হাজার ইয়াবাসহ আটক ১

Update Time : ০৮:৫৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬