ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁর মান্দা উপজেলায় ৬০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ এক নারী গ্রেফতার।

  • Reporter Name
  • Update Time : ০৯:০৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • ১১ Time View
Print

এম এ মজিদ নওগাঁঃ নওগাঁর মান্দা উপজেলায় বিশেষ মাদকবিরোধী অভিযানে ৬০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (০৫ মে ২০২৬) দিবাগত রাত প্রায় ১টা ৩০ মিনিটে মান্দা থানার অধীনস্থ ১৪ নং বিষ্ণুপুর ইউনিয়নের হুলিবাড়ী গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, এসআই সুজন খান সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান চালান। এ সময় হুলিবাড়ী গ্রামের বাসিন্দা মোছা: আখি বেগম (৩০), স্বামী মোঃ আনারুল ইসলাম। সং- হুলিবাড়ি, থানা- মান্দা, জেলা – নওগাঁ: কে আটক করা হয়। পরবর্তীতে তার কাছ থেকে ৬০ (ষাট) পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়, যা মাদকদ্রব্য হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। স্থানীয়রা জানায়, এলাকায় মাদকের বিস্তার রোধে পুলিশি তৎপরতা কিছুটা বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক সময়ে মান্দা উপজেলায় মাদকবিরোধী অভিযান জোরদার হওয়ায় সচেতন মহল এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তারা আশা করছেন, নিয়মিত অভিযান অব্যাহত থাকলে মাদক সংশ্লিষ্ট অপরাধ অনেকাংশে কমে আসবে। এ বিষয়ে মান্দা থানা পুলিশের পক্ষে এসআই সুজন খাঁন জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে মাদকের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রমও অব্যাহত থাকবে। পুলিশ আরও জানায়, সমাজ থেকে মাদক নির্মূলে সকলের সহযোগিতা প্রয়োজন। তাই যে কোনো সন্দেহজনক তথ্য পুলিশকে জানাতে জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য, টাপেন্টাডল একটি শক্তিশালী ব্যথানাশক ওষুধ হলেও অবৈধভাবে এর অপব্যবহার মাদক হিসেবে ছড়িয়ে পড়ছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠছে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

জমি ও চাকরির প্রলোভনে প্রতারণার অভিযোগ লিয়াকত আলীর বিরুদ্ধে

নওগাঁর মান্দা উপজেলায় ৬০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ এক নারী গ্রেফতার।

Update Time : ০৯:০৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬