ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে সীমান্তে  মাইন বিস্ফোরণে যুবকের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন

  • Reporter Name
  • Update Time : ১১:৪৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ১৮ Time View
Print

আবদুল হাকিম, বান্দরবান:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ভালুকিয়া এলাকায় ল্যান্ডমাইন বিস্ফোরণে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২৪ জুন ২০২৬) বিকেল আনুমানিক ৩টা ৩০ মিনিটে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর হাতুরানী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ভালুকিয়ার একটি কলা বাগানে কাজ করার সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

জানা গেছে, আন্তর্জাতিক সীমান্তের ৪১ নম্বর পিলার এলাকার উত্তর-পশ্চিমে এবং হাতুরানী বিওপি থেকে প্রায় আড়াই কিলোমিটার দক্ষিণে, পাকা সড়ক থেকে প্রায় ৩০০ মিটার ভেতরে মাইনটি বিস্ফোরিত হয়। এতে গুরুতর আহত হন মো. শফি আলম (৩০)। তিনি নাইক্ষ্যংছড়ি উপজেলার রেজু আমতলি গ্রামের বাসিন্দা এবং মো. হালু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিস্ফোরণের পর স্থানীয় লোকজন ও স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে একটি ডাম্পার গাড়িযোগে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। তার শারীরিক অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

উল্লেখ্য, একই এলাকার সীমান্তবর্তী অঞ্চলে গত ২৪ মে ২০২৬ তারিখে দুটি পৃথক ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনায় তিনজন স্থানীয় আদিবাসী নিহত হন। এক মাসের ব্যবধানে আবারও মাইন বিস্ফোরণের ঘটনা ঘটায় সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। পাশাপাশি সীমান্তবর্তী ঝুঁকিপূর্ণ এলাকায় সাধারণ মানুষকে সতর্কতার সঙ্গে চলাচলের আহ্বান জানানো হয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও বিশৃঙ্খলার প্রতিবাদে মিরপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে সীমান্তে  মাইন বিস্ফোরণে যুবকের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন

Update Time : ১১:৪৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬