ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝিনাইদহে বর্ণাঢ্য র‍্যালি ও সাজ্জাদুল হক মিলনের শুভেচ্ছা

  • Reporter Name
  • Update Time : ১১:৫৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৬ Time View
Print

, শারমিন আরা ঝিনাইদহ জেলা প্রতিনিধি , বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে বর্ণাঢ্য রেলি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে মহাসমারোহে দিনটি পালন করেন স্থানীয় নেতাকর্মীরা। এ উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন জেলা যুবদল নেতা সাজ্জাদুল হক মিলন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঝিনাইদহ শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা যুবদল নেতা সাজ্জাদুল হক মিলন বলেন, “বিএনপির ভেতর অনুপ্রবেশ করে যেসব বহিরাগত নেতাকর্মী বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আমরা আগামী দিনে জনগণকে একটি স্বচ্ছ ও পরিচ্ছন্ন রাজনীতি উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ।” বক্তব্যে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং উপস্থিত নেতাকর্মীসহ দেশবাসীর সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন। শহীদ মিনার চত্বরে আয়োজিত এ সমাবেশে আরও বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সহ-সভাপতি কামাল আজাদ পন্নু, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুর রহমান সহ জেলা ও স্থানীয় বিএনপির সিনিয়র নেত্রীবৃন্দ। সমাবেশ শেষে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং দেশের উন্নতি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

আখাউড়ায় নবীজি (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক গ্রেপ্তার।

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝিনাইদহে বর্ণাঢ্য র‍্যালি ও সাজ্জাদুল হক মিলনের শুভেচ্ছা

Update Time : ১১:৫৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬