ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য গণমিছিল ও সমাবেশ।

  • Reporter Name
  • Update Time : ০১:৪৪:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ৫৩ Time View
Print

প্রতিবেদন মোহাম্মদ রাহিম বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ৯ নম্বর শাহজাদাপুর ইউনিয়নে বর্ণাঢ্য গণমিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে ৯ নম্বর শাহজাদাপুর ইউনিয়ন থেকে এ গণমিছিল বের করা হয়। গণমিছিলে নেতৃত্ব দেন মোহাম্মদ মোরশেদ খাদেম, যিনি শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী। মিছিলটি শাহজাদাপুর ইউনিয়ন থেকে শুরু হয়ে সরাইল উপজেলা সদরের মনোয়ার হাসপাতালের সামনে এসে পৌঁছায়। সেখানে বিএনপি ও দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলে যোগ দেন। পরে মিছিলটি সরাইল উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরাইল উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে সমাবেশে মিলিত হয়। গণমিছিলে উপস্থিত ছিলেন শাহজাদাপুর ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ মিয়া খাদেম, শাহজাদাপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রবিউল খাদেম, ১ নম্বর ওয়ার্ড কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাসুদ খাদেম। এছাড়াও উপস্থিত ছিলেন মো. রুবেল খাদেম, জাহের মিয়া, মো. ইকবাল খাদেম, মোহাম্মদ সাজ্জাত মিয়া, মোহাম্মদ হেলাল, মোহাম্মদ বারেক মিয়া ও মোহাম্মদ সায়েদ খাদেমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে সরাইল উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাদিয়া পাঠান পাপন এমপি। সভায় সভাপতিত্ব করেন সরাইল উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আনিসুল ইসলাম ঠাকুর। অনুষ্ঠান সঞ্চালনা করেন সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু। সভায় আরও উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আশরাফুল করিম রিপন, সাংগঠনিক সম্পাদক ডিএম দুলাল মাহমুদ আলী, সরাইল উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান সিদ্দিকীসহ বিএনপি, যুবদল, কৃষক দল ও অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আলোচনা সভায় বক্তারা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরেন। একই সঙ্গে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকা এবং দলীয় কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। গণমিছিল ও সমাবেশকে ঘিরে শাহজাদাপুর ইউনিয়নসহ সরাইল উপজেলা সদরে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। পরে সরাইল উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে নেতৃবৃন্দের বক্তব্যের মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর এ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

আখাউড়ায় নবীজি (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক গ্রেপ্তার।

সরাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য গণমিছিল ও সমাবেশ।

Update Time : ০১:৪৪:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬