
রিনা আক্তার আখি,স্টাফ রিপোর্টার:
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার জনাব শামীমা পারভীনের নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে ঢাকা জেলা ডিবি (উত্তর) ৬ জন পেশাদার জুয়াড়িকে গ্রেপ্তার করেছে।
ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) জনাব সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মো. জুয়েল মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ১৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩টা ৩০ মিনিটে সাভার থানাধীন পোড়াবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে নিম্নোক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়—
১. খোকন (৫০), সাং- মল্লিকারটেক, সাভার, ঢাকা।
২. মো. রাশেদ (৪০), সাং- বক্তারপুর, সাভার, ঢাকা।
৩. মনির (৪৭), সাং- গেন্ডা, সাভার, ঢাকা।
৪. রবিন (২৫), সাং- পোড়াবাড়ি, সাভার, ঢাকা।
৫. সিনবাদ (২৬), সাং- পোড়াবাড়ি, সাভার, ঢাকা।
৬. মো. খোকন হোসেন (৪১), সাং- রেডিও কলোনী, সাভার, ঢাকা।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১ বান্ডিল ৫২টি তাস, ৫ বান্ডিল ইনটেক তাস, নগদ ১১,৫৫০ টাকা এবং ১টি প্লাস্টিকের পাটি জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় নন-এফআইআর প্রসিকিউশন নং-৫৯/২৬, তারিখ ১৪/০৬/২০২৬, ১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪ ধারায় মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
Reporter Name 



















