
শারমিন আরা,ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
ঝিনাইদহ সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের জয়রামপুর গ্রামে ভিমরুলের কামড়ে ৩ বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।
এ ঘটনায় পাঁচ বছর বয়সী আরও একটি শিশু মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে,
যার অবস্থা বর্তমানে আশঙ্কাজনক।
স্থানীয় সূত্রে জানা গেছে, জয়রামপুর গ্রামের লিটন নামের এক ব্যক্তির ছেলে খেলার ছলে একটি ভিমরুলের চাকে খুঁঁচা দেয়।
চাকে খুঁঁচা দেওয়ার পরপরই সে দ্রুত ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়।
কিন্তু এর ঠিক পরপরই ক্ষিপ্ত ভিমরুলের ঝাঁক সেখানে থাকা অন্য দুই শিশুর ওপর চড়াও হয় এবং তাদের এলোপাতাড়ি কামড়াতে থাকে। ভিমরুলের তীব্র কামড়ে ৩ বছরের শিশুটি ঘটনাস্থলেই বা হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়ে। গুরুতর আহত ৫ বছরের অপর শিশুটিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
এই মর্মান্তিক ঘটনায় জয়রামপুর গ্রামসহ পুরো কালীচরণপুর ইউনিয়ন জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। এলাকায় শোকাবহ ও থমথমে পরিবেশ বিরাজ করছে।
Reporter Name 



















