
মোঃ রফিকুল ইসলাম রতন, সিনিয়র রিপোর্টার :
জেলা পুলিশ সুপার, ময়মনসিংহ কামরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ আব্দুল্লাহ আল মামুন , জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ময়মনসিংহের মুহাম্মাদ মাহবুবুল হক এর নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের এসআই(নিঃ) খায়রুল ইসলাম ও তার সঙ্গীয় অফিসার ফোর্সের মাদকবিরোধী সফল অভিযানে ময়মনসিংহ জেলার ভালুকা মডেল থানাধীন হবিরবাড়ী লবনকোটা এলাকা হইতে গত ০৩ আগস্ট ২০২৬ ইং ০৬:৪৫ ঘটিকায় ৬০০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট, মূল্য অনুমান ৩,০০,০০০/-(তিন লক্ষ) টাকা, মাদক বহন কাজে ব্যবহৃত ০১(এক) টি মোটরসাইকেল, মূল্য অনুমান ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা, বিভিন্ন কোম্পানীর ০৪(চার) টি পুরাতন মোবাইল ফোন, মূল্য অনুমান ৫৫,৫০০/-(পঞ্চান্ন হাজার পাঁচশত) টাকা, সর্বমোট (৩,০০,০০০ +৫০,০০০+৫৫,৫০০)=৪,০৫,৫০০/-(চার লক্ষ পাঁচ হাজার পাঁচশত) টাকার আলামতসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ মাসুদ রানা (৪০), পিতা-মোঃ জহির উদ্দিন, মাতা-মোছাঃ গোলাপী, সা-দত্তপাড়া, থানা-পাগলা, ২। মোছাঃ রুপা আক্তার (২১), পিতা-উমর আলী, সাং-চরগোবদিয়া মধ্যপাড়া, থানা-কোতোয়ালী, ৩। মোঃ শাকিল শেখ (২০), পিতা-মোঃ রফিক শেখ, সাং-দত্তের বাজার বামুনখালী, থানা-পাগলা, ৪। মোঃ সাজ্জাদ হোসেন (২৫), পিতা-মোঃ আবুল কালাম, সাং-হাড়িনাল উত্তরপাড়া, থানা-জয়দেবপুর, জেলা-গাজীপুরদেরকে গ্রেফতার করা হয়।
অপর একটি সফল অভিযানে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন ময়নার মোড় এলাকা হইতে ০৩ আগস্ট ২০২৬ ইং তারিখ ২০:১০ ঘটিকায় ৫০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট, মূল্য অনুমান ২৫,০০০/-(পঁচিশ হাজার) টাকার আলামতসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ রানা মিয়া (২৮), পিতা-মোঃ জালাল ড্রাইভার, , ২। মোঃ জাকিরুল ইসলাম (৩০), পিতা-মৃত আঃ খালেক, , উভয় সাং-মধ্য বাড়েরা, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।উদ্ধারকৃত আলামত এর বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ময়মনসিংহের ভালুকা ও কোতোয়ালী মডেল থানায় পৃথক মামলা দায়ের শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত ছিল এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্তপূর্বক গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।
ডিবি পুলিশের এই মাদকবিরোধী সফল অভিযানে জনমনে স্বস্তি ফিরে এসেছে ।
Reporter Name 


















