ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মহাদেবপুরে অসাবধানতায় প্রাণ গেল ১০ মাস বয়সী শিশুর

  • Reporter Name
  • Update Time : ১২:২৪:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • ৪৪৬ Time View
Print

এম এ মজিদ নওগাঁ

নওগাঁর মহাদেবপুরে অসাবধানতাবশত বিদ্যুতায়িত টিনে হাত লেগে আফসান হোসেন নামে মাত্র ১০ মাস বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার ঈশ্বর লক্ষিপুর গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। নিহত আফসান ওই গ্রামের জুয়েল হোসেনের একমাত্র ছেলে।

​পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে শিশুটির মা তাকে বাড়ির ভেতরের গোসলখানার পাশে বসিয়ে রেখে গৃহস্থালির কাজ করছিলেন। পাশেই থাকা গরুর গোয়াল ঘর থেকে বিদ্যুতের সংযোগ নেওয়া ছিল। কোনোভাবে একটি ছেঁড়া তারের মাধ্যমে গোয়াল ঘরের টিনের বেড়া বিদ্যুতায়িত হয়ে পড়ে। শিশুটি খেলার একপর্যায়ে ওই টিনে হাত দিলে মুহূর্তেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।

​আফসানের বাবা জুয়েল হোসেন জানান, “ছেলের নিথর দেহ দেখে মা ভেবেছিলেন হয়তো হঠাৎ জ্বর এসেছে। তিনি মাথায় পানি দিচ্ছিলেন আর চিৎকার করছিলেন। প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নিতে নিতেই সব শেষ হয়ে যায়।”

​মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক মোবাইল ফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশু মৃত্যুর বিষয়টি অত্যন্ত দুঃখজনক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল সম্পর্কে অবগত হয়েছে। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন

মহাদেবপুরে অসাবধানতায় প্রাণ গেল ১০ মাস বয়সী শিশুর

Update Time : ১২:২৪:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬