
মোঃ মনিরুজ্জামান সিনিয়র রিপোর্টার ঝিনাইদাহ:
‘মাদককে না বলুন, সুস্থ সমাজ গড়ুন’—এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের মহেশপুরে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার বিকালে মহেশপুর কলেজ বাসস্ট্যান্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা মাদকের ভয়াবহ থাবা থেকে যুবসমাজকে রক্ষা করতে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, মাদকের আগ্রাসন আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। মাদক নির্মূল করতে হলে কেবল প্রশাসনের ওপর নির্ভরশীল না হয়ে সামাজিকভাবে রুখে দাঁড়াতে হবে। পরিবারের অভিভাবক থেকে শুরু করে সকল স্তরের মানুষকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।
মহেশপুর যুব বিভাগের সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর থানা আমির ফারুক আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা নায়েবে আমির ফকির আহমেদ, থানা সেক্রেটারি ইসমাইল হোসেন পলাশ, পৌর আমির নওফেল হোসেন, কর্মপরিষদ সদস্য মোমিনুর রহমান, আদর্শ প্রেসক্লাবের সভাপতি ও কর্মপরিষদ সদস্য মোঃ লুৎফুর রহমান, যুব বিভাগের সেক্রেটারি আবুল কালাম আজাদ এবং ওলামা পরিষদের সভাপতি মাওলানা আক্তারুল জামান।
মানববন্ধনে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মী, যুব বিভাগের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করে মাদকের বিরুদ্ধে তাদের দৃঢ় অবস্থান ব্যক্ত করেন।
Reporter Name 


















