ঢাকা ১০:২৪ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান নিউ ফিউচার লাইফের মতবিনিময় সভায়

  • Reporter Name
  • Update Time : ১২:৫৩:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • ১১৭ Time View
Print

নিজস্ব প্রতিবেদক :

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে মাদকাসক্তি পরামর্শ ও পুনর্বাসন কেন্দ্র ‘নিউ ফিউচার লাইফ’-এর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) রাজধানীর শাহ আলী এলাকার আদর্শ টাওয়ারে অনুষ্ঠিত এ সভায় চলমান ও প্রাক্তন রোগী, অভিভাবক, শিক্ষার্থী এবং সমাজসেবীরা অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা মাদকের ভয়াবহতা, মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যক্রম নিয়ে আলোচনা করেন। তবে আলোচনার মূল প্রতিপাদ্য ছিল মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার গুরুত্ব।

নিউ ফিউচার লাইফের নির্বাহী পরিচালক আকরাম হোসেন তালুকদার বলেন, “মাদকাসক্তি একটি জটিল রোগ। যথাযথ চিকিৎসা গ্রহণের মাধ্যমে একজন মাদকাসক্ত স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। কিন্তু চিকিৎসার পর অনেকেই পুরোনো পরিবেশ ও অসুস্থ সামাজিক প্রভাবে আবার মাদকের সঙ্গে জড়িয়ে পড়েন। তাই মাদকাসক্তি প্রতিরোধে পারিবারিক ও সামাজিক প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত জরুরি।”

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক উদ্যোগ জোরদার করা গেলে তরুণ সমাজকে এই অভিশাপ থেকে রক্ষা করা সম্ভব হবে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন শাহ আলী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শামসুল কবির, ৯৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আফসার আলম খান সেলিম, শাহ আলী থানা শ্রমিক দলের সাবেক আহ্বায়ক মাভেল ভূঁইয়াসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

মরহুম রাসেলের পরিবারের পাশে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের এমপি শ্যামল।

মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান নিউ ফিউচার লাইফের মতবিনিময় সভায়

Update Time : ১২:৫৩:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬