ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

‎মিফতাহুল কোরআন মডেল মাদ্রাসায় ফল প্রকাশ, মেধাবীদের সম্মাননা ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

  • Reporter Name
  • Update Time : ০২:৪৭:২৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • ৬ Time View
Print

মোঃ জাহাঙ্গীর আলম রাজু, সিনিয়র রিপোর্টার:

‎গাজীপুরের কোনাবাড়ী থানাধীন সেলিম নগরে অবস্থিত মিফতাহুল কোরআন মডেল মাদ্রাসায় প্রথম পার্বিক পরীক্ষার ফলাফল প্রকাশ, মেধাভিত্তিক সম্মাননা প্রদান এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
‎মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও সমাজসেবক মোশারফ হোসেন খান। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন মাদ্রাসার সহকারী শিক্ষক হাফেজ আল আমিন হোসাইন।
‎উদ্বোধনী বক্তব্যে মাদ্রাসার প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠাতা পরিচালক শাহীন আলম বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ একটি আদর্শ প্রজন্ম গড়ে তোলাই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। তিনি শিক্ষার্থীদের সৎ, আদর্শবান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
‎অনুষ্ঠানে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান হাফেজ মাওলানা হোসাইন আহমেদ। এছাড়া শিক্ষার্থীদের পক্ষ থেকে মনোমুগ্ধকর ইসলামী সংগীত পরিবেশন করেন আসিয়া বিনতে আলম এবং শিক্ষক হোসেন স্যার, যা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে।
‎স্বাগত বক্তব্যে প্রতিষ্ঠাতা পরিচালক ফরহাদ হোসেন আজাদ অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সন্তানদের নৈতিক শিক্ষার ভিত্তি গড়ে ওঠে পরিবার থেকেই। তিনি নিয়মিত নামাজ আদায়ে উদ্বুদ্ধ করা, সত্যবাদিতা, শিষ্টাচার, আমল-আখলাক, বড়দের সম্মান এবং ন্যায়-অন্যায় সম্পর্কে শিশুদের সচেতন করে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
‎অনুষ্ঠানে ব্যতিক্রমী আয়োজন হিসেবে অভিভাবকদের অংশগ্রহণে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিজয়ী তিনজন অভিভাবকের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
‎প্রধান অতিথির বক্তব্যে শায়খ মোশারফ হোসাইন ফাইযী, (প্রেসিডেন্ট, আল-ফালাহ ফাউন্ডেশন বাংলাদেশ এবং গাজীপুরের মানারুল হুদা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল), মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সুন্নাহভিত্তিক জীবনাদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন। তিনি সন্তানদের দ্বীনি ও নৈতিক পরিবেশে লালন-পালনের আহ্বান জানিয়ে বলেন, শিশুদের হাতে অপ্রয়োজনীয় মোবাইল ফোন, টেলিভিশন ও ক্ষতিকর ইলেকট্রনিক মিডিয়ার ব্যবহার সীমিত করা সময়ের দাবি।
‎তিনি আরও বলেন, শিক্ষার্থীদের প্রতি কোনো ধরনের অসদাচরণ বা মাত্রাতিরিক্ত শাস্তি পরিহার করে স্নেহ, ভালোবাসা ও মানবিক আচরণের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা উচিত। একই সঙ্গে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক বজায় রাখার আহ্বান জানান তিনি।
‎অনুষ্ঠানের শেষ পর্বে প্রথম পার্বিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদ, রেজাল্ট শিট ও বিভিন্ন পুরস্কার তুলে দেওয়া হয়।
‎এই পুরো অনুষ্ঠানটা সঞ্চালনা করেন অত্র মাদ্রাসার শিক্ষক মাহদী হাসান স্যার।
‎সবশেষে প্রধান অতিথি শায়খ মোশারফ হোসাইন ফাইযীর পরিচালনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে শিক্ষক হোসেন স্যার ও নিলয় স্যারের তত্ত্বাবধানে উপস্থিত শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের মাঝে তবারক বিতরণ করা হয়।
‎অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের প্রাণবন্ত উপস্থিতি পুরো আয়োজনকে উৎসবমুখর করে তোলে। বক্তারা শিক্ষার পাশাপাশি নৈতিকতা, শিষ্টাচার, ইসলামী মূল্যবোধ এবং আদর্শ চরিত্র গঠনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

‎মিফতাহুল কোরআন মডেল মাদ্রাসায় ফল প্রকাশ, মেধাবীদের সম্মাননা ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

‎মিফতাহুল কোরআন মডেল মাদ্রাসায় ফল প্রকাশ, মেধাবীদের সম্মাননা ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

Update Time : ০২:৪৭:২৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬